বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর
" হিজরি ১৪৪৮ সালের শুরু উপলক্ষে জ্যোতির্বিদ্যাগত হিসাব-নিকাশে মুসলমান ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি তারিখ প্রকাশ করা হয়েছে।

এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ২০২৭ সালের রমজানের প্রথম দিন এবং পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিনের সম্ভাব্য তারিখ। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারবিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, ১৪৪৮ হিজরির রমজান মাস আগামী বছরের প্রথম এক-তৃতীয়াংশে পড়বে।

হিসাব অনুযায়ী, ২০২৭ সালের রমজানের প্রথম দিন হতে পারে ৮ ফেব্রুয়ারি (সোমবার) সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারিকে (আরব দেশগুলোতে) রমজানের প্রথম দিন হিসেবে ধারণা করা হচ্ছে।

গাণিতিক বিশ্লেষণ বলছে, ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখ অর্থাৎ ৬ ফেব্রুয়ারি শনিবার রমজান মাসের চাঁদ দেখার পর্যবেক্ষণ করা হবে।
তবে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, শাবান মাস ৩০ দিন পূর্ণ করে ৭ ফেব্রুয়ারি রবিবার শেষ হবে এবং পরদিন সোমবার থেকে শুরু হবে পবিত্র সিয়াম সাধনা। সিয়াম সাধনার মাস শেষে মুসলিম উম্মাহর সবথেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও জানিয়েছে জর্ডান নিউজ।

ওই প্রতিবেদনের তথ্যমতে, ২০২৭ সালের রমজান মাসটি ২৯ দিনের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা ৮ মার্চ সোমবার শেষ হতে পারে। সেই হিসেবে ৯ মার্চ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, হিজরি ক্যালেন্ডারের প্রতিটি মাস মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। যদিও জ্যোতির্বিজ্ঞানীরা গাণিতিক হিসাবের মাধ্যমে সম্ভাব্য তারিখ জানিয়েছেন, তবে রমজান ও ঈদ শুরুর চূড়ান্ত ঘোষণা চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে। সাধারণত ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে রমজান ও ঈদ উদযাপিত হয়ে থাকে।
তথ্যসূত্র: জর্ডান নিউজ

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর